Latest News

Champion Academy: Excellence in Education, Harmony in Diversity.

চ্যাম্পিয়ন একাডেমিতে কুরআনের দারসের সাপ্তাহিক নিয়মিত আয়োজন অনুষ্ঠিত


চ্যাম্পিয়ন একাডেমিতে কুরআনের দারসের সাপ্তাহিক নিয়মিত আয়োজন অনুষ্ঠিত

চ্যাম্পিয়ন একাডেমিতে নিয়মিতভাবে সাপ্তাহিক কুরআনের দারস অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি ও নৈতিক মূল্যবোধ গঠনের লক্ষ্যে এ আয়োজন পরিচালিত হয়। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

দারসে পবিত্র কুরআনের আয়াত তিলাওয়াত, তাফসির এবং দৈনন্দিন জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বক্তারা কুরআনের আলোকে সততা, শালীনতা ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের চরিত্র গঠনে এ ধরনের ধর্মীয় কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও চ্যাম্পিয়ন একাডেমিতে নিয়মিতভাবে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

"